কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি থেকে ২৬ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন

কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান। ছবি : সৌজন্য
কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান। ছবি : সৌজন্য

এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি (EAU) সম্প্রতি তাদের ৩৫তম সমাবর্তন অনুষ্ঠানে ১৫৪ মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন প্রদান করেছে, যারা বৈশ্বিক বিমান চলাচলের ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত স্থানীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ২৬ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টি থেকে গ্র্যাজুয়েশন লাভ করেছে।

এ বছরের গ্র্যাজুয়েশন ব্যাচে ২৫টিরও বেশি দেশের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত ছিল এবং তারা বিভিন্ন গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আওতায় বিমান পরিচালনা, বিমান নিরাপত্তা, এয়ার ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট, অ্যারোস্পেস ও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ একাধিক বিষয়ে ডিগ্রি অর্জন করেছে।

১৫৪ জন গ্র্যাজুয়েটদের মধ্যে ২৪ জন পোস্ট গ্র্যাজুয়েশন এবং ১৩০ জন গ্র্যাজুয়েশন পর্যায়ের শিক্ষার্থী ছিলেন, যাদের মধ্যে কিছু শিক্ষার্থীকে স্পন্সর করেছে এমিরেটস। বিভিন্ন বিভাগে ১৯ কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

গত চার বছরে ৬৫০ জনেরও বেশি স্নাতক শিক্ষার্থী এমিরেটস গ্রুপের ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, যা তাদের একাডেমিক শিক্ষার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়েছে। এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা এক সেমিস্টারের ইন্টার্নশিপ সম্পন্ন করে, যার মাধ্যমে সর্বোচ্চ ১৫টি ক্রেডিট আওয়ারে অর্জনের সুযোগ রয়েছে।

এমিরেটস গ্রুপের শিক্ষা শাখা হিসেবে এমিরেটস এভিয়েশন ইউনিভার্সিটি মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় এভিয়েশন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। বিশ্ববিদ্যালয়টি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এভিয়েশন ম্যানেজমেন্ট, লজিস্টিকস ও সাপ্লাই ম্যানেজমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটা সায়েন্স, বিমান নিরাপত্তা ও সিকিউরিটি স্টাডিজসহ নানাবিধ বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা প্রোগ্রাম পরিচালনা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X