বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দিলেন মুশফিক

শততম টেস্ট খেলার গৌরব অর্জন করায় মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ছবি : কালবেলা
শততম টেস্ট খেলার গৌরব অর্জন করায় মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। ছবি : কালবেলা

শততম টেস্ট খেলার গৌরব অর্জন করায় বাংলাদেশের ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। এ সম্মাননায় ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান মুশফিক। একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার ঘোষণা দেন তিনি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তরুণ ক্রিকেটারদের পক্ষ থেকে বগুড়ার এ কৃতি সন্তানকে বিশেষ সম্মাননা জানানো হয়।

ঘরের মাঠ, চেনা গ্যালারি আর শৈশবের স্মৃতিবিজড়িত সেই বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আবেগঘন পরিবেশে সংবর্ধিত হলেন তিনি।

দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে মুশফিকুর রহিমের হাতে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা তুলে দেন বর্তমান জাতীয় দলের তারকা ও বগুড়ার আরেক সন্তান তৌহিদ হৃদয়। আয়োজনে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন বয়সভিত্তিক দলের উদীয়মান ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকেরা।

সংবর্ধনার মুশফিকুর রহিম জানান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। তিনি বলেন, আমার স্বপ্ন বগুড়ায় একটি মানসম্মত ক্রিকেট একাডেমি গড়ার। উত্তরবঙ্গে অনেক প্রতিভা আছে, কিন্তু সুযোগ-সুবিধার অভাবে তারা ঝরে পড়ে। আমি এমন এক একাডেমি করতে চাই যেখানে তরুণরা বারো মাস প্র্যাকটিস করতে পারবে। এটি কোনো ধরাছোঁয়ার বাইরের স্টেডিয়াম হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে।

নিজের ফেলে আসা দিনের কথা স্মরণ করে তিনি তরুণদের উদ্দেশে বলেন, আমিও একসময় তোমাদের মতো ছোট ছিলাম। পরিবার আর আল্লাহর রহমতে আজ এ পর্যায়ে আসতে পেরেছি। সময়ের নিয়মে আমরা একদিন বিদায় নেব, কিন্তু হৃদয়-তামিমদের মতো নতুনরা সেই হাল ধরবে।

অনুষ্ঠানে তৌহিদ হৃদয় তার মুগ্ধতা প্রকাশ করে বলেন, মুশফিক ভাইয়ের খেলা দেখেই বড় হয়েছি। তিনি আমার আদর্শ। ২০০৭-০৮ সালের সেই স্মৃতিগুলো আজও চোখে ভাসে। এমন একজন কিংবদন্তির পাশে দাঁড়িয়ে কথা বলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত অনেক খুদে ক্রিকেটার। বগুড়াবাসীর দীর্ঘদিনের আক্ষেপ— মুশফিক যেন ক্যারিয়ার শেষ করার আগে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচ নিজের ঘরের মাঠে খেলার সুযোগ পান।

অনুষ্ঠান শেষে মুশফিকুর রহিম মাঠে উপস্থিত তরুণ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটান এবং তাদের উৎসাহিত করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১০

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১১

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১২

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৩

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৪

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৫

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৬

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৭

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৯

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

২০
X