কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা চতুর্থবার সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড পেল শাহ্ সিমেন্ট

রাজধানীর লা-মেরিডিয়েন হোটেলে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি : কালবেলা
রাজধানীর লা-মেরিডিয়েন হোটেলে সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি : কালবেলা

প্রযুক্তিগত উৎকর্ষতা ও দুই দশকের আস্থার যাত্রায় শাহ্ সিমেন্ট অর্জন করল আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড ২০২৫-২৬। বাড়ি নির্মাণ থেকে স্বপ্ন সংযোগের মেগা প্রজেক্ট—সবখানেই গ্রাহকের প্রথম পছন্দ শাহ্ সিমেন্ট।

ধারাবাহিক মান, উন্নত গ্রাহকসেবা ও মানুষের ভালোবাসাই শাহ্ সিমেন্টকে টানা চতুর্থবার এনে দিল শ্রেষ্ঠত্বের মুকুট। বাংলাদেশের নাম্বার ওয়ান সিমেন্ট ব্র্যান্ড হিসেবে আবারও নিজেদের অবস্থান শক্ত করল শাহ্ সিমেন্ট।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর লা-মেরিডিয়েন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত সুপারব্র্যান্ডস বাংলাদেশ ২০২৫-২৬ গালা ইভেন্টে এ সম্মাননা প্রদান করা হয়।

সুপারব্র্যান্ডস যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যারা বিশ্বের ৯০টিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা, গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে থাকে। বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বাজারে গ্রাহকের আস্থা, গুণগতমান, সৃজনশীলতা এবং দীর্ঘমেয়াদি সাফল্যের স্বীকৃতি হিসেবে নির্বাচিত ব্র্যান্ডগুলোকে তুলে ধরা হয়।

এবারের আসরে বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নেয়, যেখানে বিশেষজ্ঞ প্যানেল ও গবেষণার ভিত্তিতে ‘সুপারব্র্যান্ডস’ তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এই স্বীকৃতি শুধু ব্র্যান্ডগুলোর জন্য সম্মানের নয়; বরং বাংলাদেশের সামগ্রিক ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতীক।

কালবেলা/এফএফ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X