রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বসেরা গবেষক তালিকায় আইইউবিএটির ৭ শিক্ষক

বিশ্বসেরা গবেষক তালিকায় আইইউবিএটির ৭ শিক্ষক। সৌজন্য ছবি
বিশ্বসেরা গবেষক তালিকায় আইইউবিএটির ৭ শিক্ষক। সৌজন্য ছবি

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার কর্তৃক প্রকাশিত বিশ্বসেরা গবেষক তালিকা ২০২৫-এ স্থান করে নিয়েছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ৭ জন শিক্ষক।

তালিকায় অন্তর্ভুক্ত আইইউবিএটির গর্বিত গবেষকরা হলেন— অধ্যাপক ড. গোলাম রাসুল, অধ্যাপক ও চেয়ার, অর্থনীতি বিভাগ, ড. শুভাশ চন্দ্র পাল, অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড. মো. নাজিরুল ইসলাম সরকার, অধ্যাপক, কলেজ অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সেস, ড. মোহাম্মদ বদরুদ্দোজা তালুকদার, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, নাঈম হোসেন, সহযোগী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ড. মো. শওকাত হোসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, মো. আল-আমিন তালুকদার, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

আইইউবিএটির এই অনন্য কৃতিত্ব বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক অঙ্গনে সুনামকে আরও সুসংহত করেছে। বিশ্বমানের গবেষণায় অবদান রাখা এই শিক্ষকবৃন্দ শুধু আইইউবিএটির জন্যই নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রের জন্য এক বিরল অর্জন। এ সাফল্যের জন্য আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

আইইউবিএটি দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষাবিদ প্রফেসর ড. এম আলিমউল্লাহ মিয়ান কর্তৃক ১৯৯১ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো শিক্ষার্থীসহ এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী অধ্যয়ন করছে, যা একটি বৈচিত্র্যময়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X