আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় ফেলে যাওয়া সেই ২ শিশুর বাবা আটক

আটক মো. খোরশেদ আলম। ছবি : কালবেলা
আটক মো. খোরশেদ আলম। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর বাবা মো. খোরশেদ আলমকে (৩৫) আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাকে আটক করা হয়।

এর আগে, গত রোববার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পিএবি সড়কের পাশ থেকে দুই শিশুকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে তোলপাড় সৃষ্টি হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক খোরশেদ আলম জানান, তিনি একজন অটোরিকশাচালক। কখনো কখনো বাঁশখালীর একটি ভাঙারির দোকানেও কাজ করেন। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মহামনি এলাকায়। তিনি পরিবারসহ বাঁশখালীর মিয়ারবাজার লস্করপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। তার স্ত্রীর বাড়ি সাতকানিয়া। স্ত্রীর অপকর্মের কারণে আমার সঙ্গে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। ৫ থেকে ৬ মাস আগে তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে ঘর থেকে পালিয়ে যান। এ সময় সংসারের কিছু জিনিসপত্র ও নগদ টাকাও নিয়ে যায়। স্ত্রী আমার ছোট প্রতিবন্ধী শিশুটিকে দিয়ে ভিক্ষা করাতেন, এ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, শিশুগুলোর বাবাকে আমরা খুঁজে পেয়েছি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, পুলিশের মাধ্যমে শিশুগুলোর বাবার সঙ্গে আমি কথা বলেছি। তার অভিভাবককে এখানে আসতে বলা হয়েছে। যেহেতু সে তার সন্তানদের নিয়ে যাওয়ার জন্য বলেছে সেটি আমরা পরে সিদ্ধান্ত নিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X