বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে বিপুল বিস্ফোরকবোঝাই গাড়ি জব্দ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের রাজস্থানের টঙ্ক জেলায় একটি মারুতি সিয়াজ গাড়ি থেকে প্রায় ১৫০ কেজি অবৈধ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছে পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটির ভেতর ইউরিয়া সারের বস্তার আড়ালে লুকানো বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়।

পুলিশ জানায়, গাড়িটি থেকে প্রায় ২০০টি বিস্ফোরক কার্টিজ এবং ছয়টি সেফটি ফিউজ তারের বান্ডিল উদ্ধার করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার ১০০ মিটার। বারোনি থানার এলাকায় গাড়িটি আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী বুন্দি থেকে টঙ্কে সরবরাহের জন্য নেওয়া হচ্ছিল।

এ ঘটনায় সুরেন্দ্র মোচি ও সুরেন্দ্র পাতওয়া নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং বিস্ফোরকগুলো অবৈধ কার্যকলাপে, বিশেষ করে বেআইনি খনন কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরক বহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।

টঙ্কের উপ-পুলিশ সুপার মৃত্যুঞ্জয় মিশ্র বলেন, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, অ্যামোনিয়াম নাইট্রেট একটি সাদা স্ফটিকজাত রাসায়নিক পদার্থ, যা সাধারণত সার হিসেবে ব্যবহৃত হলেও বিস্ফোরক তৈরিতেও ব্যবহৃত হয়। গত মাসে দিল্লির লালকেল্লার কাছে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণেও এই রাসায়নিকসহ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহারের তথ্য পাওয়া যায়। ওই ঘটনায় ১৫ জন নিহত হন। তদন্তকারীরা ধারণা করছেন, আত্মঘাতী হামলাকারী উমর-উন-নবি বিস্ফোরক যন্ত্রটি সঠিকভাবে সংযোজন না করায় বিস্ফোরণ ঘটে।

একই দিনে দিল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদ থেকেও প্রায় ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X