কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আইওজেএইচের পুরস্কার প্রত্যাহার করল ডিজিটাল মিডিয়া ফোরাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বহু অভিযোগের প্রেক্ষিতে বিস্তৃত পর্যালোচনার পর ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (আইওজেএইচ)-কে প্রদান করা পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ )।

ডিএমএফের নির্বাহী কমিটির পর্যালোচনায় দেখা যায় যে আইওজেএইচের নীতিনির্ধারণী কাঠামো, নেতৃত্ব এবং পরিচালনব্যবস্থা গবেষণা, একাডেমিক কাজ ও পেশাগত আচরণের ন্যূনতম মানও পূরণ করে না।

পর্যালোচনায় উত্থাপিত প্রধান অভিযোগসমূহ:

১. নীতিনির্ধারণী ও উপদেষ্টা স্তরে গবেষণাগত যোগ্যতার অভাব : আইওজেএইচের নীতিনির্ধারণী পর্যায় বা এডভাইজারি বোর্ডে গবেষণা বা বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কিত কোনো স্বীকৃত ডিগ্রিধারী সদস্য নেই।

২. ফাউন্ডার ও সিইও-র ভুয়া একাডেমিক পরিচয় : আইওজেএইচের ফাউন্ডার ও সিইও মো. কারিউল ইসলাম নিজেকে বিভিন্ন জায়গায় ‘পিএইডি ফেলো’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। পর্যালোচনায় দেখা যায়—এই দাবি সম্পূর্ণ ভুয়া এবং কোনো স্বীকৃত তথ্য দিয়ে প্রমাণিত নয়।

৩. অনৈতিকভাবে ডেটা ব্যবহার ও গবেষণা প্রকাশ : বৈধ ক্লিনিক্যাল ডেটা ছাড়া গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং ক্লিনিক্যাল ডেটার অনৈতিক ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

৪. স্টাফদের শিক্ষাগত যোগ্যতার ঘাটতি : আইওজেএইচের কোনো স্টাফ সদস্যেরই গবেষণামূলক কাজ পরিচালনার মতো উপযুক্ত একাডেমিক যোগ্যতা নেই।

৫. অপেশাদার কর্মপরিবেশ : বেতন সংক্রান্ত অনিয়ম, চাকরি চলে যাওয়ার হুমকি, এবং স্টাফদের প্রতি অযৌক্তিক আচরণের অভিযোগগুলোও তদন্তে সত্য বলে প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন এক বিবৃতিতে বলেন, ‘নৈতিকতা, স্বচ্ছতা ও পেশাগত জবাবদিহিতা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গবেষণা, সাংবাদিকতা ও একাডেমিক ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় রাখার পক্ষে অটল।’

পুরস্কার প্রত্যাহারের পর যে পদক্ষেপসমূহ নেওয়া হয়েছে সেগুলো হলো

ডিএমএফের সব অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে পুরস্কারসংক্রান্ত সব পোস্ট ও ঘোষণা সরিয়ে ফেলা হয়েছে। আইওজেএইচকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট সব পোস্ট, সার্টিফিকেট ও ঘোষণা অবিলম্বে অপসারণ করতে। সংশ্লিষ্ট সব ক্ষেত্রে নৈতিকতা ও পেশাগত মানদণ্ড রক্ষায় ডিএমএফ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X