কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পুরান ঢাকায় দুদিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা

মেলার উদ্ধোধন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসবিইউ হেড শওকত আহমেদ। ছবি : সংগৃহীত
মেলার উদ্ধোধন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসবিইউ হেড শওকত আহমেদ। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার বংশালে দুই দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা শুরু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) থেকে শুরু হওয়া মেলাটি শেষ হবে মঙ্গলবার (১৮ নভেম্বর)। পুরান ঢাকার গ্রাহকদের হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মেলার প্রথম দিনেই প্লট এবং ফ্ল্যাট ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ।

বংশালের আল রাজ্জাক হোটেলে মেলাটির উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের হেড অফ অপারেশন ও এসবিইউ হেড শওকত আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস্) আলী বাহাদুর, সিনিয়র ম্যানেজার (সেলস) হাসিবুল হক এবং ম্যানেজার তানভির জুবায়ের।

আয়োজকরা বলছেন, মেলাটি উদ্বোধনের পরপরই সাধারণ মানুষ তাদের পছন্দের প্লট ও ফ্ল্যাট কেনার জন্য আসতে থাকেন। ফ্ল্যাটের পাশাপাশি এ মেলায় প্লটের প্রতি আলাদা আকর্ষণ ছিলো দর্শনার্থীদের। রূপায়ণের বিভিন্ন প্রকল্পের প্লট ও ফ্ল্যাট কেনার ব্যাপারে নানা তথ্য জানতে চেয়েছেন তারা।

কর্মকর্তারা জানান, পুরান ঢাকার মানুষজন যাতে সহজেই রূপায়ণ গ্রুপের বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট এবং প্লট সম্পর্কে জানতে পারে এবং পছন্দের প্লট-ফ্ল্যাট বুকিং দিতে পারে এ জন্যই মেলাটির আয়োজ করা হয়েছে। মেলার শেষদিনে দর্শনার্থী ও ক্রেতাদের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তারা।

মেলায় এসে আদি লেনের বাসিন্দা ফাহমিদা খানম নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেন, প্লট-ফ্ল্যাটের অনেক মেলাগুলো গুলশান-বনানী বা নতুন ঢাকা কেন্দ্রিক হয়। আমাদের ইচ্ছা থাকলেও যেতে পারি না। কিন্তু রূপায়ণ বংশালে এ মেলার আয়োজন করায় আমরা খুব আনন্দিত। পুরান ঢাকায় এ ধরনের মেলা বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, মূলত আমার কয়েকজন কলিগ কিছু প্লট নিতে চাচ্ছি। এখানে বিভিন্ন প্রকল্পের প্লট সম্পর্কে জানলাম। সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X