চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৫১ এএম
অনলাইন সংস্করণ

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

কেক কেটে মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা উদ্বোধন করেন প্রাক্তনরা। ছবি : সংগৃহীত
কেক কেটে মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা উদ্বোধন করেন প্রাক্তনরা। ছবি : সংগৃহীত

বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার জলদিয়া এলাকায় একাডেমি ক্যাম্পাসে ছিল দিনব্যাপি এই আনন্দ আয়োজন। যাতে শোভাযাত্রা, স্মৃতিচারণ ও অভিজ্ঞতা বিনিময় ছিল মূল অনুষঙ্গ।

দীর্ঘদিন পর সতীর্থদের সম্মিলনে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। প্রাক্তন ক্যাডেটদের পরিবারের সদস্যদের উপস্থিতিও অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত। এবার অ্যালামনাই অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড লাভ করেন ইন্টারন্যাশনাল এমপ্লয়ার্স কাউন্সিল-আইমেকের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন বেলাল আহমেদ। অনুষ্ঠানে একাডেমির সদ্যপাসড আউট ক্যাডেটদের জন্য বৃত্তিও ঘোষণা করা হয়।

আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সোহরাওয়ার্দী বলেন, দক্ষ নাবিক তৈরিতে মেরিন একাডেমির অবদান গৌরবজ্জল। তাই এখানকার সাবেক শিক্ষার্থীদেরও উচিত বিশ্ব নৌ অঙ্গনে বাংলাদেশের শক্ত ভিত গড়ে তোলা। পাশে থাকতে হবে যে কোনো নাবিকের দুঃসময়েও।

জেনারেল সেক্রেটারি মাহবুবুর রহমান বলেন, প্রতিবছর চাকরির বাজারে যৌক্তিক সংখ্যক ক্যাডেট যোগ হওয়া উচিত। নতুনদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা পুরোনোদের দায়িত্ব বলেও মত দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ফসিউর রহমান, ফয়সাল আল আসাদুজ্জামান, তানিয়া বেগম, রেদওয়ান সাজিদ ও অঙ্গন দাশ প্রাঙ্গণ। শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X