কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিইউএফটিতে ‘টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস’ ন্যাশনাল কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)–এর কালচারাল ক্লাবের আয়োজনে রোববার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে ‘টুয়েলভ ক্লথিং প্রেজেন্টস বিইউএফটি ন্যাশনাল কালচারাল ফেস্ট ২০২৬’। দিনব্যাপী এ আয়োজন তারুণ্যের সৃজনশীলতা, আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক বিনিময় এবং ক্যাম্পাস সংস্কৃতিকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়।

ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল ইন্টার-ইউনিভার্সিটি কালচারাল কম্পিটিশন। এতে দেশের বাছাইকরা ১২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় সংগীত, নৃত্য, নাটক, চারুকলা, সৃজনশীল লেখা ও আবৃত্তিসহ ছয়টি বিভাগে মোট ১৮টি পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিতায় সংগীত বিভাগে চ্যাম্পিয়ন হয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি), নৃত্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়, সৃজনশীল লেখায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আবৃত্তিতে চ্যাম্পিয়ন হয় এআইইউবি।

বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কালচারাল ক্লাবের আয়োজনে সংগীত, নাটক, কবিতা, সৃজনশীল লেখা, চারুকলা ও হিপ-হপসহ নানা পরিবেশনা উপভোগ করেন দর্শকরা।

ফেস্টের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন রানওয়ে শো, বিভিন্ন স্টল ও ফ্ল্যাশমব, যা বিইউএফটি’র ফ্যাশন ও সৃজনশীল পরিচয়কে তুলে ধরে। পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’-এর লাইভ পারফরম্যান্স দর্শকদের মাতিয়ে তোলে।

ফেস্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিইউএফটি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা শতাব্দী ওয়াদুদ।

অনুষ্ঠানের স্পন্সর ছিল সায়র রেস্টুরেন্ট, এসেনসিয়াল বাই সেল ও দোয়েল ওটিটি। পার্টনার হিসেবে ছিল এমব্রেলা, স্টাইলওয়ে বিডি, ফোকাস ক্যাম ও প্রমিসেস মেডিকেল লিমিটেড।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

১০

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

১১

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

১২

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

১৩

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

১৪

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১৫

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১৬

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১৭

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৮

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৯

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০
X