কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিপ সি জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৬-এর ১০ম বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ করে সেরা ৮-এ অবস্থান করছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

এ রাউন্ডে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও আইন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৪৮টি দলের মধ্যে প্রতিযোগিতায় মেমোরিয়ালে ৩য় ও সামগ্রিকভাবে ৮ম স্থান অধিকার করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের প্রতিনিধি হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আসেফ ইবনুল, হাসিবুল হক মজুমদার, জান্নাতুন্নিসা জেবা, পাবন দাস ও কার্নিজ ফাতেমা হিমু। দলটি তাদের গভীর আইনগত গবেষণা, সুসংগঠিত যুক্তি উপস্থাপনা এবং আত্মবিশ্বাসী উপস্থিতির মাধ্যমে এ অর্জন করে।

ফিলিপ সি জেসাপ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা বিশ্বব্যাপী আইন শিক্ষার্থীদের জন্য সর্ববৃহৎ ও সর্বাধিক মর্যাদাপূর্ণ মুট কোর্ট প্রতিযোগিতা, যা ‘ওয়ার্ল্ড কাপ অব মুটিং’ নামে সুপরিচিত।

প্রতিযোগিতাটির বাংলাদেশ রাউন্ড গত ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের জাতীয় পর্বে দেশের ৪৮টি আইন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং বিশ্বে তৃতীয় বৃহত্তম জাতীয় জেসাপ প্রতিযোগিতায় পরিণত হয়। গত ২০২৫-এর বাংলাদেশ রাউন্ডে অংশগ্রহণ করে কানাডিয়ান ইউনিভার্সিটি সামগ্রিকভাবে ষষ্ঠ অবস্থান অধিকার করেছিল - যা মুটিংয়ে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের প্রমাণ।

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X