কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:১১ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত ইউনিলিভার বাংলাদেশ

‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’ গ্রহণ করছেন ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তা। ছবি : কালবেলা
‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’ গ্রহণ করছেন ইউনিলিভার বাংলাদেশের কর্মকর্তা। ছবি : কালবেলা

দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি, আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের জন্য ইউনিলিভার বাংলাদেশকে এই পুরস্কার প্রদান করা হয়েছে, যা কোম্পানিটির ব্যবসায়িক অংশীদারদের দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ করে দিচ্ছে এবং খুচরা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনছে। এই অর্জন প্রযুক্তিনির্ভর ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানের মাধ্যমে দেশের খুচরা বাজার আধুনিকায়নে ইউনিলিভার বাংলাদেশের অবদানেরই স্বীকৃতি।

এছাড়াও, ইউনিলিভার বাংলাদেশ ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’—এই ক্যাটাগরিগুলোতে সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে। এসব স্বীকৃতি আধুনিক ও টেকসই খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে ইউবিএলের সমন্বিত কার্যক্রমের প্রতিচ্ছবি, যেখানে টেকসই উন্নয়ন, তথ্যনির্ভর সম্পৃক্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দীর্ঘস্থায়ী সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসা ইউনিলিভার বাংলাদেশ, তাদের বিশ্বস্ত ব্র্যান্ড ও খুচরা অংশীদারদের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ ভোক্তাকে সেবা প্রদান করে আসছে। সাম্প্রতিক এই স্বীকৃতি উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোম্পানির অবদানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। এটি খুচরা অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং কার্যক্রমে টেকসই উন্নয়ন অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিকেও স্পষ্টভাবে তুলে ধরে।

আগামী দিনে, আরও অন্তর্ভুক্তিমূলক, দৃঢ় এবং সময়োপযোগী খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ চালিয়ে যাবে ইউনিলিভার বাংলাদেশ। প্রযুক্তির সঠিক ব্যবহার, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও সামগ্রিকভাবে সমাজের জন্য দীর্ঘমেয়াদি কার্যকারিতা তৈরি করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X