কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

টিকটক বিজ্ঞাপন নিয়ে ঢাকায় এএএবি- এলেফের কর্মশালা

টিকটকভিত্তিক বিজ্ঞাপন সংশ্লিষ্টদের কর্মশালা। ছবি : সংগৃহীত
টিকটকভিত্তিক বিজ্ঞাপন সংশ্লিষ্টদের কর্মশালা। ছবি : সংগৃহীত

দেশে টিকটকভিত্তিক বিজ্ঞাপনের ব্যবহার বাড়ছে— এই প্রেক্ষাপটে বিজ্ঞাপন সংশ্লিষ্টদের জন্য এক কর্মশালার আয়োজন করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) ও টিকটকের অনুমোদিত পার্টনার এলেফ।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর একতা কোওয়ার্কিং স্পেসে ‘নেক্সট-জেন অ্যাডভার্টাইজিং : উইনিং উইথ টিকটক ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেশনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এএএবির সদস্যভুক্ত ১৭টি শীর্ষ বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপনে টিকটকের বাড়তি প্রভাব এবং কীভাবে এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কার্যকর প্রচারণা চালানো যায়, তা নিয়ে আলোচনা করেন।

সেশনটি পরিচালনা করে টিকটক বাংলাদেশের ক্লায়েন্ট পার্টনার টিম। এতে টিকটকে কী ধরনের কনটেন্ট ভালো কাজ করে, বিজ্ঞাপন কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং বিভিন্ন বিজ্ঞাপন সমাধান— এসব বিষয় সহজভাবে তুলে ধরা হয়। পাশাপাশি টিকটক ক্রিয়েটিভ এক্সচেঞ্জ (টিটিসিএক্স) নিয়েও আলোচনা হয়।

টিকটকের এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিজিওনাল পার্টনার ডিরেক্টর স্টিফেন লে অনলাইনে যুক্ত হয়ে বিশ্বব্যাপী ট্রেন্ড ও অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর এহসানুল হকও ভার্চুয়ালি সেশনে অংশ নেন।

শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় জানতে চান। এতে টিকটককে আরও কার্যকরভাবে ব্যবহার করার আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে।

অনুষ্ঠানে এএএবির সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের নিয়মিত শেখা ও নিজেদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ডিজিটাল বিজ্ঞাপন খাতে দক্ষতা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য এলেফকে ধন্যবাদ জানিয়েছে এএএবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X