বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২০ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ইসলামী ফাইন্যান্স ও ব্যাংকিং নিয়ে সেমিনার

‘বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা
‘বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি : কালবেলা

ইস্টার্ন ইউনিভার্সিটি দেশে প্রথমবারের মতো ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিষয়ে স্বল্প খরচে মানসম্মত বিবিএ ও এমবিএ প্রোগ্রাম চালু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় ‘বাংলাদেশে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।

দেশের প্রেক্ষাপটে ‘ইসলামী অর্থনীতি, ব্যাংকিং ও বিমা খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা’ নিয়ে আয়োজিত এ সেমিনারে সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজন, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ইসলামী অর্থনীতিবিদ ও শরিয়াহ পরামর্শক, আইএফএ কনসালটেন্সির ফাউন্ডার ডিরেক্টর মুফতি আবদুল্লাহ মাসুম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবুল কাসেম হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্টার্ন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. এ কে এম ইকবাল আজিম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া এবং বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ডের সদস্য, এডিএল অ্যাডভাইজরি ফাউন্ডার ও সিইও ড. মুফতি ইউসুফ সুলতান।

সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স-এর সহকারী প্রোগ্রাম পরিচালক ড. কে এম জাকির হোসেন, ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. হাবিবুর রহমান, ইস্টার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।

সম্মানিত অতিথিদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন, সেন্টার ফর ইসলামিক ইকোনমি স্টাডিজ-এর ভাইস প্রিন্সিপাল মুফতি আহসানুল ইসলাম, মালিকুল মুল্ক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতি সাজ্জাদুর রহমান, জামি’আ মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসার মুফতি আব্দুল মালেক, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসার মুফতি তাওহিদুল ইসলাম।

বক্তারা বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে ইসলামী ফাইন্যান্স, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স খাতের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই খাতের টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণা জোরদার এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন অপরিহার্য।

সেমিনারটি ব্যাংকার, শিক্ষাবিদ, গবেষক ও ইসলামী স্কলারদের মধ্যে জ্ঞান বিনিময় ও নেটওয়ার্কিংয়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X