কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১০:০৩ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নিপ্পন পেইন্টের সৌজন্যে আইডা অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ

নিপ্পন পেইন্টের সৌজন্যে ঢাকায় ‘এশিয়াস ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড ২০২৩’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীরা। ছবি : সংগৃহীত
নিপ্পন পেইন্টের সৌজন্যে ঢাকায় ‘এশিয়াস ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড ২০২৩’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীরা। ছবি : সংগৃহীত

আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনার শিক্ষার্থীদের মধ্যে আইডা (এশিয়াস ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ড) ২০২৩ প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২ মার্চ) রাজধানীর একটি হোটেলে অংশগ্রহণকারীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।

এশিয়ার অন্যতম শীর্ষ পেইন্ট ব্র্যান্ড ‘নিপ্পন’ ২০০৮ সাল থেকে আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনারদের উৎসাহিত করতে আন্তর্জাতিকভাবে এই অ্যাওয়ার্ড চালু করেছে। এই প্রতিযোগিতার লক্ষ্যই হলো শিক্ষার্থীদের আরও উদ্ভাবনী হতে অনুপ্রাণিত করা। বাংলাদেশের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত হয় ২০১৬ সাল থেকে। এ বছর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

২০২৩ সালের আইডা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় আর্কিটেকচার ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পান সোনারগাঁও ইউনিভার্সিটির সাখাওয়াত হোসেন এবং সিলভার পুরস্কার পান রুয়েটের ফজলে রাব্বি। ইন্টেরিয়র ডিজাইনার ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার পান রুয়েটের সুমাইয়া বিনতে জামান এবং সিলভার পুরস্কার পান শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির জোসেফ অ্যালেক্স গোমেজ। উভয় ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার বিজয়ীরা সার্টিফিকেটের পাশাপাশি ৫০ হাজার টাকা এবং সিলভার বিজয়ীরা ২৫ হাজার টাকা প্রাইজমানি হিসেবে পেয়েছেন। বিজয়ীরা এ বছর ভারতের চেন্নাইয়ে এশিয়া ইয়ং ডিজাইনার অ্যাওয়ার্ড সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

বাংলাদেশসহ ১৮টি দেশের ৩৬ জন প্রতিযোগীর মধ্যে উভয় বিভাগের আন্তর্জাতিক গোল্ডবিজয়ী প্রতিযোগীরা হাভার্ড ডিজাইন ডিসকভারি সামার প্রোাগামে ৩ সপ্তাহের জন্য অংশগ্রহণের সুযোগ পাবেন- ফ্লাইট, খাবার ভাতা এবং বাসস্থান সুবিধাসহ যার মূল্যমান ১০ হাজার মার্কিন ডলার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুয়েটের সাবেক স্থাপত্যবিদ্যার অধ্যাপক এবং সিলেটের লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ড. কাজী আজিজুল মওলা, তানিয়া করিম এন আর খান অ্যান্ড অ্যাসোসিয়েটসের পার্টনার নূরুর রহমান খান, নকশাবিদ আর্কিটেক্টের প্রধান স্থপতি বায়োজিদ মাহবুব খন্দকার এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহযোগী অধ্যাপক এ এফ এম মহিউদ্দিন আখন্দ উপস্থিত ছিলেন।

নিপ্পন পেইন্ট (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের পক্ষে ডিজিএম (মার্কেটিং) রাজেশ সরকার বলেন, ১৪২ বছর পুরোনো প্রতিষ্ঠান নিপ্পন পেইন্ট বিশ্বে ৪র্থ এবং এশিয়া-প্যাসেফিক অঞ্চলে শীর্ষ কালার কোডিং সলিউশন প্রতিষ্ঠান। ‘কনভারজ : চ্যাম্পিয়নিং পারপোজফুল ডিজাইন’ থিম নিয়ে নিপ্পন পেইন্ট বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইনিং বিভাগের শিক্ষার্থীদের জন্য এশিয়া ইয়াং ডিজাইনার অ্যাওয়ার্ডস ২০২৩ প্রতিযোগিতা শুরু করেছিল যা আজকের পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হলো। আমাদের দৃঢ় বিশ্বাস এই পুরস্কার তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করতে উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পাশাপাশি নিপ্পন পেইন্ট প্রফেশনালসদের জন্য আর্কিটেকচার এবং ইন্টেরিয়র প্রফেশনালসদের জন্য ক্রিয়েটিভ কালার অ্যাওয়ার্ড ২০২৪ শুরু করেছে। ১২ এপ্রিলের মধ্যে প্রজেক্ট সাবমিশন দেওয়ার সুযোগ পাওয়া যাবে যেখানে সর্বোচ্চ ৫ হাজার ডলার পুরস্কার জয়ের সুযোগ থাকবে।

নিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষে এ সময় কোম্পানির মার্কেটিং ম্যানেজার রবিন মিয়া, ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) খালিদ আহমেদ সিদ্দিকি, ফিন্যান্স ম্যানেজার সালাহউদ্দিন মাহমুদ ও মার্কেটিং এক্সিকিউটভ আনিকা আহসান রিসতাসহ প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১০

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১১

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১২

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৩

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৪

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৫

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৬

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৭

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৮

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

২০
X