সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৩২ এএম
অনলাইন সংস্করণ

শাহজালালের মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

কবর জিয়ারত করেন তারেক রহমান। ছবি : কালবেলা
কবর জিয়ারত করেন তারেক রহমান। ছবি : কালবেলা

দীর্ঘ দুই দশক পর শ্বশুরবাড়ি সিলেটে গিয়ে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গণি ওসমানীর কবর জিয়ারত করেছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারে জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন।

এর আগে রাত ৮টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জুবাইদা রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি শাহজালাল (রহ.) মাজারে যান। জিয়ারত শেষে পরপরই তিনি হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রওনা দেন।

তারেক রহমানের আগমন উপলক্ষে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়।

এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট শহরের বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X