কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

গ্রামীণফোন ফেয়ারে অংশ নিল অর্গানিক নিউট্রিশন

গ্রামীণফোন আয়োজিত বিটুবি ফেয়ারে অর্গানিক নিউট্রিশন লি.। ছবি : সংগৃহীত
গ্রামীণফোন আয়োজিত বিটুবি ফেয়ারে অর্গানিক নিউট্রিশন লি.। ছবি : সংগৃহীত

গ্রামীণফোন আয়োজিত বিটুবি ফেয়ারে এ অংশগ্রহণ করল অর্গানিক নিউট্রিশন লি.। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জিপি হাউজে গত ৩১ মার্চ থেকে ১ এপ্রিল দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

গ্রামীণফোনের বিটুবি পার্টনার হিসেবে এই মেলায় অংশগ্রহণ করে অর্গানিক নিউট্রিশন লি.।

প্রতিষ্ঠানটি গ্রামীণ ফোনের সব কর্মকর্তাদের জন্য ফ্রি নিউট্রিশন কন্সালটেন্সির ব্যবস্থা করে, একইসঙ্গে তাদের বিভিন্ন ফাংশনাল ফুড প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা ছিল।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার এ আর মুহাম্মদ পারভেজ মজুমদার জানান, মেলায় উপস্থিত দর্শনার্থীরা অর্গানিক নিউট্রিশন লি.-এর উৎপাদিত ফাংশনাল ফুড সম্পর্কে বেশ ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।

পারভেজ মজুমদার আরও জানান, বাংলাদেশের মানুষের একটি সুস্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিতকরণের পদক্ষেপ হিসেবে অর্গানিক নিউট্রিশন লি. বিশেষ ধরনের স্বাস্থ্য-সহায়ক ফাংশনাল ফুডের উৎপাদন শুরু করে। যা কারকুমা ব্র্যান্ডের নামে পাওয়া যাচ্ছে।

তিনি জানান, অর্গানিক নিউট্রিশন লি. সবসময় পণ্যের গুণগত মান ও কার্যকারিতা অটুট রাখতে বদ্ধ পরিকর, আর তাই বিভিন্ন ফাংশনাল ফুডে ব্যবহার করা প্রতিটি উপাদান সংগ্রহ করা হয় ইউরোপ, আমেরিকা, জাপানসহ বিশ্বের বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে।

তিনি আরও জানান, প্রথাগত ঔষধের ওপর মানুষের নির্ভরশীলতা কমাবে এই বিশেষ ধরনের স্বাস্থ্য সহায়ক ফাংশনাল ফুড, একই সঙ্গে খাদ্যপণ্য হওয়ার কারনে প্বার্শ প্রতিক্রিয়ার শঙ্কাও নেই।

উল্লেখ্য, অর্গানিক নিউট্রিশন লি. বাংলাদেশের প্রথম ও একমাত্র USDA Organic সার্টিফায়েড ফাংশনাল ফুড উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত ফাংশনাল ফুডের মধ্যে কারকুমা জয়েন্ট গার্ড, কারকুমা অর্গানিক হেলদি গাট, কারকুমা ইমিউন প্লাস অন্যতম।

হাড়ের জয়েন্টের যত্নে কারকুমা জয়েন্ট গার্ড ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পরিপাকতন্ত্রের সুষ্ঠ কার্য্যক্রম বজায় রাখতে কারকুমা অর্গানিক হেলদি গাট কার্যকর ভূমিকা পালন করে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি পশ্চিম আফ্রিকা থেকে আমদানিকৃত বিশেষ ধরনের কালো মধু বাজারজাত করছে। গুণগত মান নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির রয়েছে জিএমপি, আইএসও ২২০০০ সনদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১০

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১১

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১২

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৩

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১৪

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৫

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৬

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৭

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৮

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৯

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

২০
X