কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৯:১৮ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’

শিশুর ত্বকের যত্নে সিওডিল বাজারে নিয়ে এলো ‘সিওডিল বেবি ক্রিম’। ছবি : সংগৃহীত
শিশুর ত্বকের যত্নে সিওডিল বাজারে নিয়ে এলো ‘সিওডিল বেবি ক্রিম’। ছবি : সংগৃহীত

আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে শিশুদের ত্বকের যত্নে বিশেষভাবে তৈরি ‘সিওডিল বেবি ক্রিম’।

গত ২৯-৩০ এপ্রিল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে, বাংলাদেশ ডার্মাটোলজিকাল সোসাইটি আয়োজিত ‘বিডিএস সামার সিম্পোসিয়াম ২০২৪’-এ এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটি সবার মাঝে প্রদর্শন করা হয়।

৪৫০ স্বনামধন্য ডার্মাটোলজিস্টদের এই মিলনমেলায়, সিওডিল বেবি ক্রিমটি উন্মোচন করেন, বিডিএস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরী, অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক ডা. আব্দুর রউফ এবং অধ্যাপক ডা. আবু ইউসুফ ভুঁইয়া উপস্থিত ছিলেন।

গ্লিসারিন, সোডিয়াম পিসিএ, ট্রেহালোজ, প্যারাফিন, শিয়া বাটার, অ্যালানটোইন এবং সোডিয়াম হায়ালুরোনেটের কার্যকর সংমিশ্রণে প্রস্তুতকৃত এই বেবি ক্রিমটি সর্বোচ্চ হাইড্রেশন এবং ময়েশ্চারাইজেশন প্রদান করে শিশুর ত্বকের সুস্থতা নিশ্চিত করে।

মাত্র ১০ থেকে ১৪ দিন দৈনিক দুবার ব্যবহারেই এই ক্রিমটি শিশুর ত্বকের ৮০ শতাংশ রুক্ষতা, শুষ্কতা ও অস্বস্তি দূর করে এবং ত্বকের হাইড্রেশনের ৩৫ শতাংশ উন্নতি ঘটায়।

বিশেষজ্ঞদের মতে, এতে থাকা কার্যকরী উপাদানসমূহ ত্বকের আর্দ্রতা ও হাইড্রেশন বজায় রাখার পাশাপাশি প্রাকৃতিকভাবে পুষ্টি যুগিয়ে শিশুর ত্বককে কোমল ও প্রশমিত করে এনে দেয় স্বস্তি।

প্রতিদিন দুবার শিশুর শুকনো ত্বকে সিওডিল বেবি ক্রিম আলতো করে মাসাজ করাই সুফল পাওয়ার জন্য যথেষ্ট হবে বলছেন বিশেষজ্ঞরা।

শিশুর ত্বকের যত্ন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. তাসনুভা খান বলেন, বিভিন্ন পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে। চোরাই পথে আসা মানহীন পণ্য পরিহার করে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ব্যবহার পণ্য করাই ভালো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিডিএস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এহসানুল কবির জগলুল, সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. শাহিন রেজা চৌধুরী ও সিওডিলের এক্সিকিউটিভ ডিরেক্টর, সুকান্ত দাস।

অধ্যাপক এহসান বলেন, সিওডিলের পণ্যগুলো সব ধরনের ত্বকের উপযোগী, বাংলাদেশিদের জন্য এটা খুবই ইতিবাচক।

তার কথার সঙ্গে একমত হয়ে অধ্যাপক শাহিন রেজা আরও যোগ করেন, স্কিন এক্সপার্টদের দ্বারা ফরমুলেটেড ব্র্যান্ড সিওডিল এরইমধ্যে বিশ্বজুড়ে ভোক্তাদের মন জয় করেছে এবং সিওডিল বেবি ক্রিম শিশুদের স্কিন কেয়ার সেক্টরকে নতুন একটি মাত্রা দেবে বলে আমি আশাবাদী।

সিওডিলের নির্বাহী পরিচালক সুকান্ত দাস জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের অথেনটিক স্কিনকেয়ার পণ্য প্রস্তুত করার লক্ষে কাজ করে যাচ্ছে রিমার্ক এইচবি। এই মহতি উদ্যোগ বাস্তবায়নে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সিওডিল বেবি ক্রিম জোরালো ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X