বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

২০২৪ সালে মুক্তি পাওয়া ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তুফান’ আবারও নতুন করে উঠে এসেছে আলোচনায়। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে সিনেমাটি মুক্তির পর যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সিনেমাটির হিন্দি ডাবিং সংস্করণ মুক্তির পরও গড়ল রেকর্ড।

যৌথ প্রযোজনায় থাকা ‘তুফান’ সিনেমাটির ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সিনেমাটির হিন্দি ডাবিং ভার্ষণ প্রকাশ করে। মুক্তির মাত্র ৮ দিনের মাথায় সিনেমাটির ভিউ পৌঁছে গেছে প্রায় ৬ মিলিয়নে।

‘এসভিএফ ভারত’-এ এত অল্প সময়ে এত বেশি ভিউয়ের রেকর্ড নেই বললেই চলে। এমনকি টালিউডের জনপ্রিয় নায়ক দেবের ‘আমাজন অভিজান’, জিৎ-এর ‘জোশ’ বা যশ দাসগুপ্তের ‘গ্যাংস্টার’— এসব ছবিও হিন্দিভাষী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি।

শুধু তাই নয়, সিনেমাটির ডাবিং কোয়ালিটির প্রশংসাও করেছেন অনেকে। ইতোমধ্যেই মন্তব্যঘরে প্রায় ৪ হাজারের অধিক মন্তব্য জমা পড়েছে। সিনেমায় হিন্দি দর্শকদের বিশেষভাবে নজর কেড়েছে সিনেমার জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’-এর হিন্দি রিমেক। মন্তব্য ঘরে দর্শকরা লিখছেন, ‘এ যেন কোনো সাউথ বা বলিউড সিনেমা দেখলাম।’ কেউ আবার লিখেছেন, ‘ভারত থেকে বলছি, অসাধারণ সিনেমা।’ এক নেটিজেনের মন্তব্য, ‘তুফান এখন আন্তর্জাতিক পর্যায়ের সিনেমা, শাকিব এখন গ্লোবাল স্টার।’

তুফানের এই হিন্দি ভার্ষনের সফলতা দেখে ভক্তদের অনেকের দাবি, প্রিয় নায়ক শাকিব খানের ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ সিনেমাও যেন হিন্দিতে ডাব করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

১০

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

১১

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

১২

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

১৪

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

১৫

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

১৬

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১৭

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১৮

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১৯

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

২০
X