কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৪:৫৭ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে বসে নিশ্চিন্তে কোরবানি হবে বেঙ্গল মিটে

বেঙ্গল মিটের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
বেঙ্গল মিটের সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

বরাবরের মতো এবারও কোরবানিতে গ্রাহকদের দুঃশ্চিন্তা লাঘব করতে কার্যক্রম হাতে নিয়েছে বেঙ্গল মিট। আসন্ন ঈদুল আজহা-২০২৪ উপলক্ষে প্রতিষ্ঠানটি এ বছর ১০ম বারের মতো অনলাইন কোরবানি হাট চালু করল।

কার্যক্রমের অংশ হিসেবে গ্রাহকের অর্ডার করা গরু, ছাগল এবং ভেড়াকে ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে এবং কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে।

হাটে যাওয়া, উন্মুক্ত জায়গায় কোরবানি ও মাংস প্রসেসিংয়ের দুশ্চিন্তা এড়াতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বেঙ্গল মিট প্রতি বছর এ আয়োজন করে থাকে। qurbani.bengalmeat.com এই পোর্টাল থেকে গরু বাছাই, অনলাইন পেমেন্ট, মিট প্রসেসিং এবং ডেলিভারি অপশন- এই সবকিছু করার ব্যবস্থা রয়েছে।

ঢাকায় বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনলাইন কোরবানির দশম বছরের আয়োজন তুলে ধরেন বেঙ্গল মিটের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ হাসান ইফতেখার, প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ রাকিবুল ইসলাম, হেড অব রিটেল সেলস মোহাম্মদ হারেস এবং হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ।

হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ বলেন, মুসলমানদের ধর্মীয় ভাবনার বিষয়টি মাথায় রেখে ও গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে এবারো পুরো কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে। বেঙ্গল মিটের নিজস্ব খামার এবং চুক্তিবদ্ধ খামারিদের থেকে সোর্সিং করে নিশ্চিন্ত করা হয় রোগমুক্ত গরু, ছাগল এবং ভেড়া, এবং পরম যত্নে লালিত পালিত প্রাণীগুলো ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে বিশ্বমানের সার্টিফাইড মিট প্রসেসিং স্ট্যান্ডার্ড ও যথাযথ কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি। সব মিলিয়ে বেঙ্গল মিট নিশ্চিত করে সম্পূর্ণ হালাল ও নিরাপদ কোরবানি। গত বছরের ন্যায় এ বছরও বেঙ্গল মিটে থাকছে অর্গানিক গ্রাস-ফেড গরু যা শুধু প্রাকৃতিক ঘাস খাওয়ানো গবাদি পশু এবং লিন মিটের জন্য আদর্শ।

তিনি আরও বলেন, গত নয় বছর ধরে ইউজার এক্সপেরিয়েন্স হিসেবে সবচাইতে ‘নিরাপদ ও হালাল’ কোরবানি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে বেঙ্গল মিট। যারা একবার এই সার্ভিস নিয়েছে তাদের অধিকাংশই প্রতিবারই বেঙ্গল মিট থেকে কোরবানি সার্ভিস নিয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১০

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১১

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১২

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৩

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৪

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৫

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৬

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৭

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৮

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৯

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

২০
X