তন্ময় উদ্দৌলা, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

অতিথি বেশে বরযাত্রীদের মোবাইল হাতিয়ে নেওয়া তাদের পেশা

বোয়ালমারী থানার পুলিশের হাতে গ্রেপ্তার পকেটমার চক্রের এক সদস্য। ছবি : কালবেলা
বোয়ালমারী থানার পুলিশের হাতে গ্রেপ্তার পকেটমার চক্রের এক সদস্য। ছবি : কালবেলা

বিয়েবাড়িতে বরযাত্রী বেশে কনের বাড়িতে প্রবেশের সময় খুবই কৌশলের সঙ্গে অতিথিদের পকেট থেকে মোবাইল ফোন হাতিয়ে নিত তারা। এমনভাবে বেশ কয়েকটি অনুষ্ঠান থেকে অসংখ্য ব্যক্তি মোবাইল ফোন খুইয়েছেন। থানায় লিখিত অভিযোগ জানানোর পর এই চক্রের এক হোতাকে গ্রেপ্তার করছে বোয়ালমারী থানার পুলিশ। আর এর মাধ্যমে বেরিয়ে এসেছে অভিনব এই পকেটমার চক্রের সন্ধান।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হাবিবুর রহমানের দায়েরকৃত মামলায় কালন শেখ ওরফে সজীব (৩৩) নামের ওই আসামিকে আদালতে চালান করা হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে মুকসুদপুর বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। কালন শেখ ওরফে সজীব গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাকুরী গ্রামের চুন্নু শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকায় হাবিবুর রহমানের শ্যলকের বিয়ের অনুষ্ঠান থেকে বেশ কয়েকজনের মোবাইল হাতিয়ে নেওয়ার পর লিখিত অভিযোগ জানানো হয় থানায়। এরপর জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে বোয়ালমারী থানা পুলিশ।

বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক তন্ময় চক্রবর্তী এর সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, তিন দিন এই বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, তথ্যপ্রযুক্তির সহযোগিতা ছাড়াই এই মোবাইল চোরকে ধরতে সক্ষম হই। আমাদের অভিযানটা অনেকটা থ্রিলিং এবং সিনেমাটিক ছিল। সারাদিন বৃষ্টি হয়েছে, ভ্যানে করে, অটোয় চড়ে, কখনো বিদ্যুৎ অফিসের লোক সেজে, কখনো কিস্তিওয়ালা সেজে আমরা চোরের অবস্থান শনাক্ত করার চেষ্টা করেছি। রাত্রে অভিযানে মেহগনি বাগানে কাদার মধ্যে আমি স্লিপ কেটে আছাড় পর্যন্ত খেয়েছি। অবশেষে মুকসুদপুর এলাকায় টানা এক ঘণ্টা অভিযান পরিচালনা করে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, বেশ কয়েকটি বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। বিয়েবাড়িতে যখন বর প্রবেশ করে, তখন খুবই কৌশলে তারা বরযাত্রীর বেশ ধারণ করে কনের বাড়িতে প্রবেশ করে মোবাইল হাতিয়ে নিত। মৌখিকভাবে অভিযোগও পাই। সর্বশেষ গত শুক্রবার হাবিবুর রহমানের শ্যালকের বিয়ের অনুষ্ঠান থেকে মোবাইল চুরির ঘটনাটি অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়। ওই মামলার তদন্তে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে দুটি মোবাইলও উদ্ধার করা হয়। এই সূত্র ধরেই চোর চক্রের অন্যতম হোতা কালন শেখ সজীবকে গ্রেপ্তার করে আদালতে চালান করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X