ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে হত্যা

ফরিদপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফরিদপুর জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে রাতের আঁধারে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইফুল সর্দার ওরফে সাইফেল নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

সাইফুল সর্দার (৪৭) ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পদক। পেশায় একজন কৃষক ছিলেন। এ সময় ইসমাইল মোল্যা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে একদল লোক সাইফুল সর্দারে ওপর অতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস বলেন, নিহত সাইফুল সর্দার সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। তার খুনের ঘটনার সঠিক তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি কামনা করি।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন কালবেলাকে বলেন, আমরা কোনরকম সহিংসাতাকে সমর্থন করি না, সাইফুল ইসলামকে হত্যার সঙ্গে যে বা যারা জড়িত তাদের প্রচলিত আইনের মাধ্যমে কঠিন শাস্তি দাবী করছি।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান কালবেলাকে বলেন, দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই রাতে ঘরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আমি বাইরে থাকায় আটক ব্যক্তির নাম বলতে পারছি না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X