বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে শেখ হাসিনার পদত্যাগের খবরে আনন্দ মিছিল

সিরাজগঞ্জের বেলকুচিতে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিল। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের বেলকুচিতে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিল। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিল করেছে জনসাধারণ। সোমবার (৫ আগস্ট) বিকাল সাড়ে তিনটা দিকে বেলকুচি পৌর অঞ্চলের মুকুন্দগাঁতি বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার মুকুন্দগাঁতি, চালা বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ করে মুকুন্দগাঁতি এসে শেষ হয়। এই মিছিলে বেলকুচি পৌর এলাকাসহ আশপাশের এলাকার প্রায় ৫ হাজার মানুষ অংশগ্রহণ করে।

এ সময় তারা ‘হৈ হৈ রৈ রৈ শেখ হাসিনা গেলি কৈ, ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না’- স্লোগানে মুখরিত করে রাখে।

মিছিলে অংশগ্রহণকারী পৌর এলাকার চরচালা গ্রামের বাসিন্দা ইকবার রানা আকাশ জানান, ছাত্র আন্দোলনের ফলে আজ আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা এমন একটি দেশ দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম। আমি মনে করি স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে তা আমরা পেয়েছি। তাই সেই আনন্দে আনন্দ মিছিল করছি।

চালা গ্রামের বাসিন্দা সৌরভ হাসান জানান, দীর্ঘ ১৬ বছরে এ দেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না। শেখ হাসিনার পদত্যাগ আমাদের সে স্বাধীনতা দিয়েছে। এ দেশের মানুষ আবারও একটি স্বাধীন দেশ পেয়েছে। এই স্বাধীনতার পিছনে যারা জীবন উৎসর্গ করেছে আমরা কোনো দিন তাদের ভুলব না।

জিধুরী গ্রামের আশরাফ জানান, আজ অনেক বছর পর নিজেকে বড্ড স্বাধীন মনে হচ্ছে। সেই আনন্দে পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছি। এই বাঁধভাঙা আনন্দ মুখে বলে বুঝানো সম্ভব নয়।

চন্দনগাঁতি গ্রামের রাসেল হোসেন জানান, এই স্বাধীনতা জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আমার ভাইয়ের রক্তের বিনিময়ে সে স্বাধীনতা পেয়েছি। সেই আনন্দে মিছিল করছি, সঙ্গে রং খেলায় মেতেছি।

পরে মিছিল শেষে অংশগ্রহণকারীদের একে অপরের গায়ে বিভিন্ন ধরনের রং মাখতে দেখা যায়।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ন্ত্রিত ফ্রান্স-স্পেনের দাবানল, বাড়িঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

১০

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১১

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১২

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৩

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৪

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৬

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৮

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

২০
X