সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ২ শতাধিক নেতাকর্মী

যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা 
যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা। ছবি : কালবেলা 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকারসহ দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ ছাত্র বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক সজীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টি এম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, সিনিয়র মুখ্য সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা প্রমুখ।

এ সময় সদ্য যোগদানকারীদের স্বাগত জানিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশে যত সংস্কার হয়েছে জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া তাদের হাত ধরে হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান প্রস্তুত। সেই জন্য তিনি ৩১ দফা দিয়েছেন। একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য তিনি কতগুলো প্রকল্পের কথা বলেছেন। তোমরা জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে এসেছ, তোমাদের স্বাগত জানাই।

পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বিএনপিতে যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন বলেন, জেলার বিভিন্ন উপজেলার দুই শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সাধারণ ছাত্র আজ বিএনপিতে যোগদান করলাম।

যোগদানকারী সজীব সরকার বলেন, আমরা ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আমাদের আশা-আকাঙ্ক্ষা ছিল একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা। আমরা দেখেছি বিএনপি একটি গণতান্ত্রিক দল। তারা গণতন্ত্র রক্ষার জন্য বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছে। আমরা আশা করছি বিএনপির হাত ধরে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-অর-রশিদ খান হাসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১০

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৩

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৭

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৮

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৯

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

২০
X