টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৮:১০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৩, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সংবিধান অনুযায়ী শেখ হাসিনার পদত্যাগ করার কোনো সুযোগ নেই : কাদের সিদ্দিকী

সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা
সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : কালবেলা

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব মন্ত্রী বাদ দিয়ে আরও ১০০ জনকে মন্ত্রী বানাতে পারেন। একজন পাগলকেও মন্ত্রী বানাতে পারেন। কিন্তু এই সংবিধান অনুযায়ী তার পদত্যাগ করার কোনো সুযোগ নেই।

সোমবার (১২ জুন) দুপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী টাঙ্গাইলে তার নিজ বাসভবন শহরের সোনার বাংলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমি সবসময় মানুষের পক্ষে বা ন্যায়ের পক্ষে। তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই। কিন্তু বাংলাদেশে হয়েছিল। এখন সংবিধানে নেই। এরশাদকে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকার করা হয়েছিল। রাজনীতিতে আন্দোলনের মাধ্যমে বাধ্য করতে পারলে সেখানে সবই আইন, আর না পারলে সবটাই বেআইনি বলেও বন্তব্য করেন কাদের সিদ্দিকী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, আগামী জাতীয় সংবাদ নির্বাচনে কোনো জোটে যাব কিনা জানি না। তবে বিএনপির সঙ্গে কোনো জোটে যাবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।

ভিসানীতি নিয়ে তিনি আরও বলেন, এটি সবসময় থাকে। যে কোনো সরকার তার ইচ্ছেমতো ভিসা দেয়। আমাদের প্রতিবেশী ভারত, দুজনে দরখাস্ত করলে রোগীকে ভিসা দেয় আর তার সঙ্গে যে থাকেন তাকে দেয় না। এটি পৃথিবীর সবার ইচ্ছেমতো ভিসা দেয়। বাইরের লোকেরা যে আমাদের দেশে আসে আমাদের অ্যাম্বাসিগুলো ওই একই কাজ করে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই ভিসানীতি নিয়ে কোনো কথা থাকত না। ভিসা নিয়ে কথা আসছে রাজনীতির কারণে।

এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১০

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১২

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৩

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৪

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৫

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৭

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৮

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

২০
X