সাভার প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় একই পরিবারের তিন জনের রহস্যজনক মৃত্যু

আশুলিয়ায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যুর খবরে এলাকাবাসির ভিড়। ছবি : কালবেলা
আশুলিয়ায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যুর খবরে এলাকাবাসির ভিড়। ছবি : কালবেলা

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরেই তাদের মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ কেউই বলতে পারেননি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার উত্তর ভাদাইল এলাকায় এমএ হাসান বাচ্চুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এমএ হাসান বাচ্চু (৫৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৫) ও তাদের শিশু মেয়ে মোছা. জান্নাতী (৪)।

বৃহস্পতিবার দুপুরের পর স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার ভাদাইল এলাকায় বাচ্চু মিয়া তার নিজ বাড়ির চতুর্থ তলার ভবনের চারতলার একটি কক্ষে স্ত্রী ও শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। ঘটনার বিষয়ে নিহতদের কোনো আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে আরও জানা যায়, দুপুর ১টার দিকে বাচ্চুর বড় ছেলে হিমেল পাশের কক্ষ থেকে চিৎকার করে এলাকাবাসীর সাহায্য চায়। পরে এলাকাবাসী চারতলায় গিয়ে বাচ্চুর ফ্ল্যাটটি ভেতর থেকে আটকা অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে এলাকাবাসী দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কক্ষে ধোয়ার কুণ্ডলী দেখতে পায়। এসময় কক্ষের ভেতরে বাচ্চু, তার স্ত্রী স্বপ্না ও চার বছরের মেয়ে জান্নাতীর নিথর দেহ দেখতে পায়। এদের মধ্যে বাচ্চুর গালে ধারালো অস্ত্রের জখম রয়েছে।

পরে ঘটনা জানাজানি হলে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ভাদাইলে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X