মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে দা, ছুরি, চাইনিজ কুড়াল ও সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর রাত সাড়ে ৩টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে সন্দেহজনকভাবে জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

গ্রেপ্তাররা হলেন সাভারের ছোট কালিয়াকৈর এলাকার মো. রসেদ মিয়া (৩২), মো. রিপন মিয়া (৩৩), মো. মাসুদ রানা (৩১), রাজাসন গ্যারেজ এলাকার মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. শাহিন মিয়া (৩১), হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. সোহাবান মিয়া (২৩), মো. নুর নবী (২৭) ও উত্তর মেইটকা এলাকার মো. ইমন মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রাজাশন-বিরুলিয়া সড়কের কালিয়াকৈর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা বাড়তে থাকায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশে সাভার মডেল থানা বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করে। এরই অংশ হিসেবে ওই ভোররাতে সফল অভিযান চালানো হয়।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X