ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩২ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে দুই মন্দিরে ভাঙচুর, গ্রেপ্তার ১

সঞ্জিত বিশ্বাস। ছবি : কালবেলা
সঞ্জিত বিশ্বাস। ছবি : কালবেলা

ফরিদপুর জেলার ভাঙ্গা বাজারে হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন সঞ্জিত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন খবরে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর জেলার পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি হরি মন্দিরের কয়েকটি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙার চিত্র দেখতে পান। এ সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীর নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে একজনকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আব্দুল জলিল কালবেলাকে বলেন, ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছি। সঞ্জিত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

এর আগে শনিবার রাতের কোনো এক সময় ভাঙ্গা বাজারের হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা অবস্থায় দেখা যায়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করে মন্দির কমিটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপিদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিতে এসেছি : হাসনাত আবদুল্লাহ

এপেস্টাইন কেলেঙ্কারি, দল ছাড়লেন সাবেক ব্রিটিশ মন্ত্রী

অভিনেতা সেন্টুর বাসায় ভাঙচুর

এনসিপির কার্যালয়ে হামলা, আহত ১

এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে, জানালেন জামায়াত আমির

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পূর্বাচল প্লট দুর্নীতি : / শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের রায় আজ

মেহেরপুর / ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

১০

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

১১

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

১২

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৩

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

১৪

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

১৫

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

১৬

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

১৭

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

১৮

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১৯

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

২০
X