রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

হাসনাত-সারজিসকে জাতীয় পার্টির কাছে ক্ষমা চাইতে হবে : সাবেক মেয়র

বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : সংগৃহীত
বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টিকে স্বৈরাচারের দোসর বলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে জাপার বিরুদ্ধে দুই সমন্বয়কের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি। পরে সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘হাসনাত ও সার্জিস এত বড় মাপের নেতা হয়নি যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের বক্তব্যের জন্য জাতীয় পার্টির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঘরে বসে চাইলে হবে না। তারপর তাদের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে সোমবার সন্ধ্যায় দলের আলোচনা সভায় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে 'টোকাই' বলেছেন মোস্তাফিজার রহমান মোস্তফা। তাদের রংপুরে কোনো কর্মসূচিতে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, গণঅভ্যুত্থানের মহানায়কদের অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার কারও নেই। ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ছাত্রসমাজ এখনো প্রস্তুত আছে। রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফাকে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তারা।

মোস্তাফিজার রহমান তার বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

সংকট ও সৃজনশীলতা : গাজার তরুণদের বেঁচে থাকার লড়াই

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

অনার্স ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ভারত ম্যাচ বয়কটে কী শাস্তি পেতে পারে পাকিস্তান 

নাগরিকত্ব আইনে পরিবর্তন আনছে ইতালি

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

৫৪ বছর পর সংসদ নির্বাচনে ২ নারী প্রার্থী

ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদনে নেই বয়সসীমা

১০

আজ খুলনা-যশোরে যাচ্ছেন তারেক রহমান

১১

আগুনে পুড়ল বিদ্যালয়

১২

শিক্ষক-কর্মচারীদের এমপিও অর্থ পরিশোধে নতুন নির্দেশনা

১৩

সুইজারল্যান্ডে বারে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪১

১৪

নির্বাচিত হলে ক্রীড়াঙ্গন নিয়ে বড় পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি : আমীর খসরু

১৫

হরমুজ প্রণালিতে মহড়া নিয়ে নতুন তথ্য দিল ইরান

১৬

সকাল থেকে ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

১৭

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৮

সীমান্তে বিজিবির ওপর হামলা

১৯

নির্বাচনে আইনশৃঙ্খলা বিঘ্ন হলে যেসব নম্বরে অভিযোগ

২০
X