জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

ভারতে প্রবেশের সময় ৩১ বাংলাদেশি আটক

ভারতে প্রবেশের সময় আটককৃত বাংলাদেশিরা। ছবি : কালবেলা
ভারতে প্রবেশের সময় আটককৃত বাংলাদেশিরা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে অনুপ্রবেশের সময় ৩১ জন বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮-বিজিবি) সদস্যরা। এ ছাড়াও দুজন নারীকে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে আটক করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ।

আটক ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশু রয়েছে। আটককৃতদের দুই উপজেলার পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটককৃতরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কতিপয় বাংলাদেশি নাগরিক ভারতে যাওয়ার চেষ্টা করছে -এমন খবরের ভিত্তিতে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সীমান্ত এলাকায় মানব পাচার বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮-বিজিবি)। অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর, মহেশপুর উপজেলার শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ৭ জন পুরুষ, ১৯ জন নারী এবং ৫ শিশুকে আটক করা হয়।

এ ছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই নারীকে আটকের পর (আন্তঃসীমান্ত মানব পাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা) জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবসে পুলিশের ট্রাফিক নির্দেশনা, যে পথ এড়িয়ে চলবেন

শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

১৬ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ম্যাচ চলাকালে প্রকাশ্যে খেলোয়াড়কে খুন

জানা গেল আইপিএলে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য

দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আইপিএলের নিলাম আজ: কোন দলের হাতে কত টাকা আছে

বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

১০

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক

১১

‘যেন-তেন নির্বাচন হলে বর্তমান প্রজন্ম সেটা গ্রহণ করবে না’

১২

সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন

১৩

জয়-পরাজয়ের ঊর্ধ্বে জনগণের অধিকার : ইশরাক

১৪

ঝুট ও ফোমের গুদামে ভয়াবহ আগুন

১৫

বিজয়ের ইতিহাসে মানুষের শক্তি, প্রকৌশলীর ভূমিকা ও জাতীয়তাবাদী চেতনা

১৬

৫৩ বছর পরও স্বীকৃতি নেই, শহীদ কন্যার পাশে ডিসি

১৭

পদোন্নতি দিতে সুপারসিড করা হয় ৫ কর্মকর্তাকে / মধ্যরাতে আদেশে কমিশনার হলেন ৮ শুল্ক কর্মকর্তা

১৮

হাদিকে গুলি : ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার

১৯

মহান বিজয় দিবস আজ

২০
X