বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ

হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ। ছবি : সংগৃহীত
হত্যা মামলায় যুবকের ফাঁসির আদেশ। ছবি : সংগৃহীত

বগুড়ায় মুরগি ব্যবসায়ী ছায়েদ আলী হত্যা মামলায় রনি আহম্মেদ (২৭) নামে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এ মামলায় আরও তিন আসামিকে খালাস দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মন্ডল এ রায় ঘোষণা করেন।

রনি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী নাসিমুল বারী হলি বলেন, ২০১৮ সালে গাবতলীর মুরগি ব্যবসায়ী ছায়েদুলের কিশোরী মেয়েকে বিয়ের দাবিতে নানাভাবে উত্ত্যক্ত করত রনি আহম্মেদ। ওই বছরের ৫ মে রাত ৮টার দিকে রনি ছায়েদ আলীর মেয়েকে জোরপূর্বক বিয়ে করার জন্য তার বাড়িতে প্রবেশ করে। এ সময় ছায়েদ আলী বাধা দিলে রনি তাকে বার্মিজ চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। পরে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ছায়েদ আলীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম ঘটনার পরেরদিন গাবতলী থানায় রনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। প্রায় ৫ বছর পর এ মামলায় রায় ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রনি আহম্মেদের ফাঁসির রায় এবং বাকি তিনজনকে খালাস প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১০

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১১

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১২

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৩

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৪

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৫

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৬

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৭

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৮

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৯

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

২০
X