মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান : মুন্না

বগুড়ায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
বগুড়ায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, মানবিক ও সাম্যের ভিত্তিতে দেশ গড়বেন তারেক রহমান। তিনি আমাদের বলেছেন, কাউকে ভয় দেখিয়ে নয় বরং মানুষের সঙ্গে মানবিক আচরণ করে তাদের মন জয় করতে হবে। সে লক্ষ্য নিয়েই সারা দেশে কাজ করে যাবে যুবদল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বগুড়া শহরের নবাববাড়ী এলাকায় টিএমএসএস অডিটরিয়াম হল রুমে জেলা যুবদল আয়োজিত সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি উল্লেখ করে মুন্না বলেন, জনপ্রিয়তার দিক থেকে তারেক রহমান শীর্ষে রয়েছেন, আর এ কারণেই কোনো কোনো মহল তাকে হিংসার চোখে দেখছে।

তিনি বলেন, দেশে ফেরার পর ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর বগুড়া ও উত্তরাঞ্চলে হওয়ার কথা ছিল। যে কোনো কারণে সেটি স্থগিত করা হলেও বগুড়ায় আসার জন্য তার মন আনচান করছে। তিনি বগুড়ায় আসবেন এবং রংপুরে গিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মুন্না বলেন, বগুড়াসহ সারা দেশে তারেক রহমানের বিজয়ের বিষয়ে তারা শতভাগ আশাবাদী। জনগণের আস্থা বিএনপির ওপর রয়েছে এবং রেকর্ড ভোটে বিএনপি জয়ী হবেন বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়ার সঙ্গে তার আত্মিক সম্পর্কের কথা উল্লেখ করে মোনায়েম মুন্না আরও বলেন, বগুড়াকে আমরা সব সময়ই ভিন্নভাবে মূল্যায়ন করি এবং অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি। এবারের সফরে আলোচনার মূল বিষয় হলো জাতীয় নির্বাচনে আমাদের কীভাবে কাজ করতে হবে।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় জেলা যুবদলের আওতাধীন সব ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক পরিস্থিতি ও আগামী দিনের নির্বাচনী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি সব নেতৃবৃন্দকে তারেক রহমানের আদর্শ ও তার প্রদানকৃত সব নির্দেশনা অক্ষরে অক্ষরে পালনের বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন।

সাংগঠনিক এই মতবিনিময় সভা আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, নির্বাচন সামনে রেখে জেলা পর্যায়ে সাংগঠনিক এই মতবিনিময় সভা ঘিরে নেতৃবৃন্দরা নতুন করে উজ্জীবিত হয়েছে। তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই বগুড়ায় এসেছেন যুবদলের শীর্ষ নেতা মোনায়েম মুন্না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X