বরিশাল ব্যুরো
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়ায় শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

ভান্ডারিয়ায় শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

পিরোজপুরের ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে একমাত্র শিশুপুত্রকে বিষপান করিয়ে হত্যার পর রোজিনা নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন, উপজেলার গোলবুনিয়া গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক মো. রুবেলের স্ত্রী রোজিনা বেগম (২৬) ও তাদের আট বছর বয়সী ছেলে মো. হৃদয়।

আরও পড়ুন : ‘উদয় আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করব’

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেলের সঙ্গে স্ত্রী রোজিনা বেগমের দাম্পত্য কলহ চলছিল। আজ বিকেলে রোজিনা বেগম ঘরে রাখা কীটনাশক প্রথমে ছেলে হৃদয়কে পান করান। এরপর তিনি নিজে কীটনাশক পান করেন। কীটনাশক পান করার পর মা ও ছেলে অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে পাশের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যা সোয়া সাতটার দিকে হৃদয়কে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক । এরপর রাত ৮টার দিকে রোজিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফেরদৌস ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর হৃদয় মারা যায়। রোজিনা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মা ও ছেলে কীটনাশক পান করেছিলেন। তাদের মুখ থেকে কীটনাশকের গন্ধ পাওয়া যায়।

ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান বলেন, ‘শুনেছি, মা ও ছেলে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X