বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০২:৫৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘উদয় আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করব’

অনশনরত তরুণী। ছবি: কালবেলা
অনশনরত তরুণী। ছবি: কালবেলা

‘উদয় আমার সাথে তিন বছর ধরে প্রেম করেছে, বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও করেছে। আমার আগের সংসার ভেঙে দিয়েছে। এখন যদি সে আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব।’

সোমবার (৩ জুলাই) সকালে এমনই মন্তব্য করছেন সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সূবর্নসাড়া হিন্দুপাড়া গ্রামের উত্তম পোদ্দারের ছেলে উদয়ের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করা এক তরুণী। রোববার দুপুর থেকে বিয়ের দাবিতে ওই বাড়িতে অনশন করছেন তিনি।

ওই তরুণী অভিযোগ করে বলেন, উদয় পোদ্দার আমাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারিরীক সম্পর্ক স্থাপন করেছে। শুধু তাই নয়, তিন বছর এভাবে সম্পর্ক রেখে আমাকে আগের স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছে। এ ছাড়াও আমাকে বিয়ে করবে বলে বিভিন্ন সময় আমার কাছ থেকে ৬ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়েছে।

তিনি বলেন, ‘উদয় আমার জীবন নষ্ট করে এখন আমার সাথে যোগাযোগ করে না। তাই আমি ওর বাসায় এসেছি। আসার পর থেকে ওর বাবা-মা আমার কাছে এসে এখন ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণ যৌতুক বাবদ দাবি করছে। আমি এগুলো যদি না দিতে পারি তাহলে উদয়ের সাথে বিয়ে দেবে না বলেছে। আর আমি বলেছি উদয় যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব।’

যদিও যৌতুক দাবির বিষয়টি অস্বীকার করেছেন উদয়ের বাবা উত্তম পোদ্দার। তিনি বলেন, ‘আমি কোনো যৌতুক দাবি করিনি। গতরাতে থানা থেকে পুলিশ এসে সামাজিক ভাবে বসে মীমাংসা করতে বলে দিয়েছে। আমি সে ব্যবস্থা নিচ্ছিলাম। কিন্তু আমার পক্ষে এই মেয়েকে ছেলে সাথে বিয়ে দেওয়া সম্ভব নয়। তাতে যা হয় হবে।’

এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আহসানুজ্জামান জানান, ‘আমরা গতরাতে বিষয়টি অবহিত হবার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়ে ও ছেলের পরিবারের মৌখিক জবানবন্দি নিয়ে এসেছি । ছেলের বাবা আমাকে কথা দিয়েছিলেন যে, মেয়েটিকে তার ছেলে সাথে সকাল বেলা বিয়ে দেবে। তারপরও তারা যদি আইনগত সহযোগিতা চায় তাহলে আমরা আইনগত সহযোগিতা দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X