কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সফল জননী নারী আইরিন সরকার

দাউদকান্দির ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। ছবি : সংগৃহীত
দাউদকান্দির ৫ জয়িতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় দাউদকান্দির ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা, সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলামের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন- মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, দাউদকান্দি পৌরসভার সাবেক কাউন্সিলর আইরিন সরকার, অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ও রুশিয়া বেগম।

অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ নারীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। জয়িতারা হলেন, সফল জননী নারী হিসেবে আইরিন সরকার, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী রোমানা সরকার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জন করায় অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী সম্পা রানী সূত্রধর ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রুশিয়া বেগম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১০

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১১

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১২

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৪

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

১৫

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

১৬

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

১৭

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

১৮

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১৯

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

২০
X