নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ এএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা

নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা
নিহত হুমায়ুন কবির। ছবি : কালবেলা

নরসিংদীতে সদর উপজেলায় হুমায়ূন কবির নামে ছাত্রদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির মেহেড়পাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ও একই ইউনিয়নের নাগরারহাট এলাকার একরামুল হকের ছেলে।

নিহতের ভাতিজা তন্ময় বলেন, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে একই এলাকার পরিচিত দুজন যুবক হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের অদূরে পাঁচদোনা বাজার মাছের আড়ত মসজিদের দিকে ডেকে নিয়ে যায়। এরপরই গুলির শব্দ শুনতে পান মাঠে থাকা আমিসহ অন্যরা।

তিনি আরও বলেন, আমি এগিয়ে গেলে আমাকেও গুলি ছুড়ে দুর্বৃত্তরা। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১০

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১১

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১২

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৩

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৪

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৫

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৬

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৭

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৮

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৯

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

২০
X