কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

হাতপাখা প্রার্থীকে হামলার প্রতিবাদে আ.লীগ নেতার পদত্যাগ

পদত্যাগের ঘোষণা দিচ্ছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার। ছবি : কালবেলা
পদত্যাগের ঘোষণা দিচ্ছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার। ছবি : কালবেলা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম হাওলাদার (৪৫)।

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে কুয়াকাটা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

শাহ আলম হাওলাদার কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সাবেক কাউন্সিলর। তিনি কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

লিখিত বক্তব্যে শাহ আলম হাওলাদার বলেন, গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি মুহাম্মদ ফয়জুল করীমের ওপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। যে কারণে আমি মন থেকে অনেক ব্যথিত হয়েছি। তাই একজন মুসলমান হিসেবে এই দলে আর থাকতে চাচ্ছি না।

তিনি বলেন, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের বর্তমান সভাপতির বেশ কিছু কার্যকলাপে আমি অতিষ্ঠ এবং ক্ষুব্ধ। তাই এ সিদ্ধান্ত নিয়েছি। তবে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিকভাবে যোগদানের ব্যাপারে এখনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।

শাহ আলম হাওলাদার আরও বলেন, আমি আমার পুরো জীবন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলাম। গত ৩০ বছর আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে থেকে একজন একনিষ্ঠ আওয়ামী কর্মী হিসেবে কাজ করছি। তবে গতকাল আওয়ামীপন্থি কিছু লোক একজন আলেমের ওপরে হামলা করায় আমি বেশ ব্যথিত হয়েছি। আমি একজন মুসলমান হিসেবে এই হামলার প্রতিবাদস্বরূপ আওয়ামী জীবনের ইতি টেনেছি। এ ব্যাপারে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল বারেক মোল্লা বলেন, কুয়াকাটা পৌরসভায় শাহ আলম হাওলাদার হাতপাখা নিয়ে নির্বাচন করার স্বপ্নে কয়েক মাস ধরে হাতপাখার পেছনে ছুটছেন। তিনি দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র জমা দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালি সড়ক যোগাযোগ বন্ধ

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুষি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১০

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১১

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১২

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

১৩

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

১৪

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

১৫

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১৬

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১৭

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১৮

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৯

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

২০
X