ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

ডিমলা উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মিন্টু গ্রেপ্তার

গ্রেপ্তার আনোয়ারুল হক সরকার মিন্টু। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আনোয়ারুল হক সরকার মিন্টু। ছবি : সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে খগাখরিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নে টুনিরহাট গ্রামের মিন্টুর ভগ্নিপতির বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনোয়ারুল হক সরকার মিন্টু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। এ ছাড়া মেহেদী হাসান সিয়াম মিন্টুর ভাগনে।

ডিমলা থানার ওসি ফজলে এলাহী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আনোয়ারুল হক সরকার মিন্টু ও সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১০

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১১

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১২

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৩

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

১৪

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

১৫

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

১৬

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

১৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৮

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

১৯

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রথমবার আনসার-ভিডিপির অংশগ্রহণ

২০
X