সাভার প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আগস্ট বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছি’

সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে ভোটার তালিকা হালগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি : কালবেলা
সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে ভোটার তালিকা হালগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার। ছবি : কালবেলা

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে। এই প্রতিষ্ঠার কাজটার প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু এবং সঠিক ভোটার তালিকা হালনাগাদ করা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাভার উপজেলা পরিষদের অডিটরিয়ামে ভোটার তালিকা হালগাদ কর্মসূচি-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, যেদিন মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোট দিতে পারবে, সেদিন আমি মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা সেই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেমেছি। সবাইকে সঙ্গে নিয়েই আমাদের এ কাজটা করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে। কেউ যেন ভোটের দিন আপনার অধিকার হরণ করতে না পারে, ভোটকেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে সে লক্ষ্যে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। জুলাই-আগস্টের আন্দোলনের পর বাংলাদেশ যেন নবজীবন লাভ করেছে। মানুষের মধ্যে ভোটের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বিগত অনেক বছর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। এখন আমাদের আকাঙ্ক্ষা আমরা নির্ভয়ে স্বাধীনভাবে ভোট দেব। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির শুরুর মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা পূরণের কার্যক্রম শুরু হলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমদ, আব্দুর রহমানের মাছউদ ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) কেএম আলী নেওয়াজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X