মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ির উঠানে ঈগল দেখে থানায় যুবকের ফোন, অতঃপর...

রাজশাহী নগরীর হড়গ্রাম ব্যাংকপাড়া থেকে ঈগল উদ্ধার। ছবি : কালবেলা
রাজশাহী নগরীর হড়গ্রাম ব্যাংকপাড়া থেকে ঈগল উদ্ধার। ছবি : কালবেলা

রাজশাহী নগরের হড়গ্রাম ব্যাংকপাড়ার বাসিন্দা সুজন ইসলামের বাড়ির উঠোনে অসুস্থ অবস্থায় পড়ে ছিল একটি ঈগল। অসুস্থ ঈগলটি নিয়ে কী করবেন ভেবে না পেয়ে সুজন ফোন করেন থানায়। পরে নগরের কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ ঈগলটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে।

সোমবার (২৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, সোমবার সন্ধ্যায় সুজন ইসলামের বাড়িতে অসুস্থ ঈগলটি পড়ে থাকার খবর পায় কাশিয়াডাঙ্গা থানা-পুলিশ। খবর পেয়েই থানার ওসি কামাল হোসেন দ্রুত বাড়িটিতে পুলিশ পাঠান। পরে ঈগলটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

থানায় ঈগলটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য রাজশাহী বনবিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিভাগীয় বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির থানা থেকে ঈগলটি গ্রহণ করেন। বনবিভাগ ঈগলটির চিকিৎসার ব্যবস্থা করবে বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১০

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১১

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১২

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৩

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৪

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৫

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৭

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৮

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৯

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

২০
X