বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দহগ্রাম সীমান্তে আবারও বিএসএফের তৎপরতা, বিজিবির টহল

ভাইরাল ভিডিও ফুটেজ থেকে নেওয়া স্কিনশর্ট। ছবি : সংগৃহীত
ভাইরাল ভিডিও ফুটেজ থেকে নেওয়া স্কিনশর্ট। ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে, বিএসএফের উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়।

জানা গেছে, বিজিবি প্রতিবেশী রাষ্ট্রের এ কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকবে- এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফের সদস্যরা। এসময় একজন বিএসএফ সদস্যকে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি করো।’

গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে ৪ ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীকে।

এদিকে সরেজমিনে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দহগ্রাম সীমান্ত পরিদর্শন করেছেন পাটগ্রামের পানবাগি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল। কালবেলাকে সুবেদার জামিল বলেন, নতুন করে সীমান্তের শূন্যরেখায় বাঁশ দেওয়ার বিষয় ভারতীয় কৃষকদের জিজ্ঞাসা করলে তারা বলেন, ‘আমাদের মাঠে কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। এজন্য আমরা বাঁশের বেড়া দিয়েছি। কারণ আমাদের জামা-কাপড় কাঁটাতারে লাগলে ছিঁড়ে যাচ্ছে।’

তিনি বলেন, বাঁশের বেড়া নির্মাণের ঘটনাটি মূলত গত ২৮ তারিখের। আমরা তখনই বাধা দিয়েছিলাম পরে তারা কাজ শেষ না করেই চলে যায়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের বিজিবির সর্বাত্মক চারদিকে টহল জোরদার রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X