সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ জেলার ম্যাপ।
সিরাজগঞ্জ জেলার ম্যাপ।

সিরাজগঞ্জের শাহজাদপুর ও তাড়াশে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে শাহজাদপুরের জামিরতা মসজিদ পাড়া ও তাড়াশ উপজেলার পওতা গ্রামে এসব ঘটনা ঘটে।

শনিবার (১৯ আগস্ট) সকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলো শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের স্বপন মোল্লার ছেলে মাসুদ রানা (৪) ও তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পওতা গ্রামের আবদুর রহিমের ছেলে আহসান হাবীব (আড়াই বছর)।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মাসুদ রানাকে তার নানা মকদুম মোল্লার বাড়িতে রেখে বাবা-মা দুজনেই ঢাকায় থাকেন। শুক্রবার বাড়ির পাশে আসা বন্যার পানিতে ডুবে যায় মাসুদ। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজা শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বন্যার পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হোসেন জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পানিতে ডুবে যায় শিশু আহসান হাবীব। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাড়ির লোকজন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X