চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জামায়াতের প্রথম নারী সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নারী সমাবেশে বক্তব্য দেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের নারী সমাবেশে বক্তব্য দেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি : কালবেলা

ফ্যাসিস্ট সরকারের পতনের পর নারীদের নিয়ে প্রথমবারের মতো সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দ্রুত একটি নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। কিন্তু বিগত ৫৪ বছরের রাজনীতিতে সংবিধানে নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল এবং জঞ্জাট তৈরি হয়েছে এটির সংস্কার অতি প্রয়োজন। সেখানে আমাদের দাবি দ্রুত সংস্কার করা। সেই সংস্কারের পরেই নির্বাচনের সার্বিক ব্যবস্থা করা।

এ সময় সংষ্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার এখনো মোটেও হয়নি, সংস্কার প্রক্রিয়া চলছে। মোটামুটি সরকার সঠিক পদ্ধতিতে আগাচ্ছে। তবে এটা আরও দ্রুত করা প্রয়োজন বলে আমি মনে করি।

বিএনপির কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে কী কর্মসূচি দেবে এটা সম্পূর্ণ তাদের এখতিয়ার। ইতোমধ্যে প্রধান উপদেষ্টা একটি সময়ের (নির্বাচন আয়োজনে) কথা বলেছেন। আমরা অনেক আগেই সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ দাবি করেছি। আশা করি প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন এবং তার ঘোষিত সময়ের কাছাকাছি সময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন।

তিনি আরও বলেন, গত পনের বছরে এই চৌদ্দগ্রামে আমাকে আসতে দেওয়া হয়নি। আমাদের কর্মী শ্রীপুরের ইউসুপকে পা কেটে পঙ্গু করে দেওয়া হয়েছে। সে এখন হুইল চেয়ারে চলাফেরা করে। এভাবে অসংখ্য নেতাকর্মীর অঙ্গহানী করা হয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুরের সভাপতিত্বে নারী সমাবেশে আরও বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নারী বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈনিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির অ্যাড. মু. শাহজাহান, নারী বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা, শাহিন আক্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. বেলাল হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

অতিরিক্ত সময়ে / নরওয়ের জালে বল জড়িয়ে ২-১ গোলে এগিয়ে ইংল্যান্ড

হালান্ডের ফাউলে নরওয়ের গোল বাতিল

নরওয়ের বিপক্ষে ১-১ গোলে সমতায় ফিরল ইংল্যান্ড

সকালের মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়ের আভাস

টাঙ্গাইলে ছাত্রদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

মাহদী আমিন / ‘সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে সরকার’

টেকনাফে ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে বন্য মা হাতি গুরুতর আহত 

মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ির আঘাতে যুবক নিহত, অভিযুক্ত আটক

১০

ভাঙ্গায় সন্ধ্যা থেকে সড়ক অবরোধ, দীর্ঘ যানজটের সৃষ্টি

১১

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

১২

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

১৩

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

১৪

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

১৫

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

১৬

বেদনার আকাশ

১৭

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

১৮

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

১৯

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

২০
X