মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে সৎ নেতার অভাব : এটিএম আজহার

নীলফামারীর কিশোরগঞ্জে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা
নীলফামারীর কিশোরগঞ্জে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ গরিব দেশ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই। কিন্তু সৎ নেতৃত্ব ও সৎ নেতার অভাব রয়েছে। সৎ নেতৃত্ব থাকলে আজ দেশের করুণ অবস্থা হতো না। হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হতো না। গরিব দেশ থেকে তো এত টাকা পাচার হওয়ার কথা নয়। তাহলে এদেশ গরিব নয়।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাটে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম বলেন, আমাদের গরিব বানিয়ে রাখা হয়েছে। যদি সৎ নেতৃত্ব ক্ষমতায় থাকত এবং এ টাকা যদি সৎভাবে দেশের কল্যাণে ব্যয় করা হতো, তাহলে সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরের চেয়ে আরও বড় দেশ হতে পারত বাংলাদেশ।

বাংলাদেশ স্বাধীনের ৫৪ বছর হলেও মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি উল্লেখ্য করে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। আমরা ইসলামী শাসনব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে চাই। শুধু আন্দোলন ও সংগ্রাম করে ইসলাম কায়েম হয় না। আমরা যদি জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করব। এদেশের মানুষকে সুখ ও শান্তি দেওয়ার চেষ্টা করব। এতে শুধু মুসলিম ভাইয়েরা উপকৃত হবে না অমুসলিম ভাইয়েরাও উপকৃত হবে।

কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহর সভাপতিত্বে বক্তব্য দেন দলের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X