ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৫ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছদ্মবেশে পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, অতঃপর...

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালান দুদকের টিম। ছবি : কালবেলা
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালান দুদকের টিম। ছবি : কালবেলা

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় তিন দালালকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।

পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন কালবেলাকে বলেন, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেওয়ার শর্তে দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন কাওসার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে, পরে ওই দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

সহকারী কমিশনার সাইফুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। পরে একজনক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১১

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১২

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৩

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৪

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৫

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৬

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৭

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৮

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৯

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

২০
X