ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে জখম

ঝালকাঠির নলছিটিতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো খান মাইনউদ্দিনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় খান মাইনউদ্দিনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে একটি কালভার্ট নিয়ে নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের আবু আল হোসেনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় হয়। এ ঘটনার পর আবু আল হোসেনের ছেলে ইমরান হাওলাদার, মুসা হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, হাবিব সিকদারের ছেলে নিশাত সিকদার, আলম হাওলাদার ও তার ছেলে সানি হাওলাদারসহ ১০/১২ জন মিলে বাড়িতে ঢুকে ছুরি, হাতুড়িসহ দেশি অস্ত্র দিয়ে খান মাইনউদ্দিনের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম কালবেলাকে বলেন, সাংবাদিকদের ওপর হামলা ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X