বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন ডেভিড হান্টে বাহুবলে গ্রেপ্তার ৪

হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার। ছবি : কালবেলা
হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর বিশেষ অভিযানে চারজন গ্রেপ্তার। ছবি : কালবেলা

হবিগঞ্জের বাহুবলে অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৩ মার্চ) রাতে বাহুবল মডেল থানা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীসহ মিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের টেনু মিয়া, শিবলু মিয়া, সেলিম মিয়া ও একই ইউনিয়নের লাকড়িপাড়া গ্রামের মো. জাকারিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানা পুলিশ প্রতিনিয়ত মাদক, সন্ত্রাসী, জুয়া, চোরাচালান, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে স্বীকৃত। বাহুবল মডেল থানার মিরপুর এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অধিকতর উন্নত করার লক্ষ্যে এ অভিযান পরিচালান করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, বাহুবলের আইনশৃঙ্খলা ভালো রাখতে ও অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X