কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সংকট উত্তরণে রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ বিএনপিকে দরকার : মুরাদ

ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক ও সামাজিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এমন সরকার দরকার যাদের বিগত দিনে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। সেটি একমাত্র বিএনপিই হতে পারে।

সোমবার (২৪ মার্চ) ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, জিয়া পরিবারের হাতে বাংলাদেশ নিরাপদ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জিয়াউর রহমান প্রাণ দিয়েছেন, খালেদা জিয়া জেল খেটেছেন। তারেক রহমান নির্যাতিত হয়েছেন। গণতন্ত্রের জন্য তাদের চেয়ে বেশি ত্যাগ কেউ স্বীকার করেনি।

তিনি বলেন, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন। দেশের মানুষ তাদের জন্য অধীর অপেক্ষা করছে। তারা কখন দেশে আসবেন, কখন তারেক রহমান দেশের দায়িত্বভার বুঝে নেবেন সেই কাঙ্ক্ষিত দৃশ্য দেখতে চায় জনগণ।

তিনি আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সেনাবাহিনী হচ্ছে জনগণের শেষ আশ্রয়স্থল, দেশের গর্ব। তাদের সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে।

স্থানীয় বিএনপি নেতা ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন লোকমান হোসেন, সোলায়মান হোসেন, খলিলুর রহমান, এবাদুল হক জাহিদ, মিজানুর রহমান জুয়েল, মো. শাহজাহান, মো. সুমন, মো. জামান, ইশতিয়াক আহম্মেদ ফারুক, ফরহাদ হোসেন রিমন, মোশাররফ হোসেন প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X