হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৩:২০ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক কলহ, দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফাঁস নিলেন স্বামী

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আউড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের রুহুল আমিন ও তার দ্বিতীয় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)।

হবিগঞ্জ সদর থানার ওসি আলমগীর কবির কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মুর্শেদা আক্তারের (২৫) সঙ্গে ঝগড়া হয় স্বামী রুহুল আমিনের। ঝগড়ার একপর্যায়ে স্বামী-স্ত্রী রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এ সময় স্বামীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আলমগীর কবির জানান, নিজ ঘরে এক সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় স্বামী-স্ত্রী। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা এগিয়ে এসে রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে রুহুল আমিন দুটি বিয়ে করেছেন। পারিবারিক কলহের জের ধরেই ছোট স্ত্রীসহ তিনি আত্মহত্যা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১০

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

১১

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

১২

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

১৪

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৫

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১৮

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৯

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

২০
X