কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫, ১১:০৩ এএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:০৯ এএম
অনলাইন সংস্করণ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২

দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি : কালবেলা
দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি : কালবেলা

গাজীপুরের সদরে দাঁড়িয়ে থাকা ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় হেলপার ও ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সানপাওয়ার সিরামিকস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-রাজু ও জিয়া। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা একজন পিকআপের হেলপার, অপরজন মুরগি ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ী নিহত হন। আহত হন পিকআপ চালক। তাকে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X